আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা
- আপলোড তারিখঃ
২৫-১১-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা, বৃত্তিপ্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে এ অনুষ্ঠান হয়। ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, প্রতিষ্ঠানের পরিচলনা পরিষদের সদস্য সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম ও আল ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক।
শিক্ষক এমদাদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক ইদ্রিস আলী খান। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সাবেক রেলওয়ে স্টেশন মাস্টার শামসুল হক টুকু, নাজমুল হোসেন পলাশ, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, শিক্ষক সোহেলী নাশরিন, শাজাহান আলী, শামিম আহম্মেদ, সদস্য মকবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা আলী আকবর প্রমুখ। মানপত্র পাঠ করেন রুবিনা খাতুন। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন মীর ফাহিম ফয়সাল, সমাপ্তি আরা প্রমুখ।
কমেন্ট বক্স