সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তিন মাদকসেবীর তিন মাসের কারাদন্ড

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৯ ইং
মেহেরপুরে তিন মাদকসেবীর তিন মাসের কারাদন্ড
মেহেরপুর অফিস: মেহেরপুরে গাঁজা সেবন করার অপরাধে তিন মাদকসেবীকে তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নজরুল ইসলাম, আশরাফুল এবং পিণ্টু নামের তিন ব্যক্তিকে তিন মাসের করে কারাদ- দেওয়া হয়। নজরুল ইসলাম চাঁদবিল গ্রামের গোলাম নবীর ছেলে, আশরাফুল আলম একই গ্রামের হায়দার আলীর ছেলে এবং পিণ্টু গুল্লুর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালালের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি দল চাঁদবিল গ্রামে গোরস্থানের কাছ থেকে গাঁজা সেবনের সময় তিনজনকে আটক করে। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর (গ)এর টেবিল ২১ এর ৩৬ ধারায় প্রত্যেককে তিন মাস করে কারাদ- দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান