সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা নিতে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৯ ইং
গাংনীতে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা নিতে মতবিনিময় সভা
গাংনী অফিস: ‘নকলকে না বলি, দিন বদলের দৃঢ় প্রত্যয়ে দেশকে গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত করাসহ পরীক্ষার্থীদের বিভিন্ন অবৈধ কার্যকলাপ বন্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ব্যবহার ও স্থাপন-সংক্রান্ত বিষয়ে গাংনীর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দীর্ঘদিন ধরে নকলের অভিযোগ থাকায় এ ব্যবস্থা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। তিনি জানিয়েছেন, ‘নকল করে এসএসসি পাস করলে সারা জীবন নকল করার তালে থাকে শিক্ষার্থীরা। বড় হয়ে তারা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পরে। নকল সরকারের সুনাম ক্ষুণœ করে, তাই নকলমুক্ত পরিবেশ তৈরি করলে একদিকে যেমন শিক্ষার মান উন্নত হবে, অন্যদিকে সরকারের যে ভিশন, দুর্নীতি-অনিয়মমুক্ত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখা যাবে, সেই কাজটি করছি। যেহেতু বারবার নকলের অভিযোগ উঠেছে, তাই বিষয়টি নিয়ে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি মহোদয়ের সঙ্গে আলোচনা করা হয়। তিনি আমাকে অনুমতি ও সার্বিক সহযোগিতার আশ^াস দেন। যার ফলে গতকাল বেলা তিনটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সিসি ক্যামরা স্থাপন-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় গাংনী উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিষয়টি পরীক্ষা শুরুর দুই মাস আগে জানিয়ে দেওয়া হলো। যাতে করে পরীক্ষার্থীরা বারতি প্রস্তুতি নিতে পারে। আর দুই মাস ভালোভাবে পরলেও একজন শিক্ষার্থীর পরীক্ষায় কৃতকার্য হওয়া সম্ভব।’ চলতি বছরে গাংনী উপজেলার ১২টি কেন্দ্রে ৭২টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসার আনুমানিক সাড়ে ৪ হাজার পরীক্ষার্থী আগামী ১ ফ্রেবুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর পরীক্ষা কেন্দ্রগুলোতে বারতি নিরাপত্তার পাশাপাশি এবারে এবার প্রথম সিসি ক্যামেরা স্থাপন করা হবে। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাসার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাছুম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. করিম, বাওট আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সংগ্রাম, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকেরা। এ ব্যাপারে গাংনী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘শুধু নকলের অভিযোগই নয়, শিক্ষকেরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের উত্তর বলে দেন বা সহযোগিতা করেন, এমন অভিযোগও প্রায় আমাদের নিকট আসে। যার ফলে আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান