সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ রাশিয়া শাখার কমিটির অনুমোদন

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৯ ইং
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ রাশিয়া শাখার কমিটির অনুমোদন
মনিরুজ্জামান মনি সভাপতি ও লিমন সম্পাদক রাহুল রাজ: বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ রাশিয়া শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মো. মনিরুজ্জামান মনিকে সভাপতি ও লিমন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। গতকাল রোববার বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. নাজিম ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন মালিক তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছর মেয়াদী ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি সৌরভ হোসাইন, সহসভাপতি ওয়াহিদুল ইসলাম, মামুনুর রহমান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক সায়হাম, তারেক ওয়াজেদ, এস এম মুফরাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক সায়েদ খন্দকার, তোফায়েল আহমেদ, মাহাথির মোহাম্মদ, মোহম্মদ মাহাদী হাসান ও প্রচার সম্পাদক সাজিদ আরমান। বিজ্ঞপ্তিতে আরও আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে তা কেন্দ্রে জানাতে বলা হয়েছে। সংগঠনের নতুন কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের একমাত্র ছেলে এবং কার্পাসডাঙ্গার বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান নস্কর আলী ও কদম আলীর নাতি ছেলে। সংগঠনটির রাশিয়া শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. নাজিম ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার স্বাক্ষরিত এ কমিটির মেয়াদ আগামী এক বছর।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান