সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সব ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৯ ইং
জীবননগরে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সব ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময়
জীবননগর অফিস: জীবননগরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠন এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় আলেম-উলামা, ইমাম, খতিব, শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবী ও সব ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা এ বি এম রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকতর্কা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ জীবননগর শাখার সভাপতি শ্রী রমেন বিশ্বাস। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আ. হাকিম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান