সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোহাম্মদ শাহজাহান স্মরণে সাহিত্য প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০১৯ ইং
মোহাম্মদ শাহজাহান স্মরণে সাহিত্য প্রতিযোগিতা
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার কৃতী সন্তান জাতীয় নেতা মোহাম্মদ শাহজাহানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত অনুষ্ঠানমালার তৃতীয়পর্বে হস্তলিখন, চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা গার্লস স্কুলের সম্মুখস্থ শাহজাহান চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙ্গালীর সভাপতিত্বে ও অধ্যাপক শেখ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও মরহুম মোহাম্মদ শাহজাহানের অসুস্থ পতœী মাফরুজ আরা বেগমের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা জসিমউদদীন। এরপর চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল, প্রাথমিক ও উচ্চবিদ্যালয়, কলেজ ও চুয়াডাঙ্গার বাইরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। ইভেন্টে বিচারকম-লীর দায়িত্ব পালন করেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশীদ, কবি অমিতাভ মীর, অ্যাড. বজলুর রহমান, দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, শিক্ষক মজিবুল হক, অ্যাড. রবিউল হক রবি ও ছড়াকার ইদ্রিস ম-ল। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিতচর্চা কেন্দ্রের মহাপরিচালক সরদার আলী হোসেন, কবি ইকবাল আতাহার তাজ, অ্যাড. কাইজার জোয়ার্দ্দার শিল্পী, বীর মুক্তিযোদ্ধা শহীদ খান ও বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন। কবি গোলাম কবীর মুকুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন আবুবকর সিদ্দিক, নাজিম উদ্দীন, আবুল কাশেম, বাহাউদ্দীন হাসান, ইমন প্রমুখ। প্রতিযোগীদের রেজিস্ট্রেশন ডেস্কের দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা ল্যাবরেটরি ইসলামিক একাডেমির শিক্ষক রিপন, রতœা, রেক্সোনা ও তানিয়া। এ ছাড়াও অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শ্রেণি-পেশায় নিয়োজিত ব্যক্তি ও প্রতিযোগীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, ২৯ নভেম্বর বেলা তিনটায় শাহজাহান চত্বরে এক স্মরণ সভা ও বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান