সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঐক্যবদ্ধ থাকলে শ্রমিকদের সব স্বার্থ আদায় করা সম্ভব

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০১৯ ইং
ঐক্যবদ্ধ থাকলে শ্রমিকদের সব স্বার্থ আদায় করা সম্ভব
কেরুজ সূর্যসেনা শ্রমজীবী সংগঠনে বার্ষিক কর্মী সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে তৈয়ব আলী দর্শনা অফিস: ২৯ নভেম্বর কেরুজ চিনিকলের ২০১৯-২০ আখ মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে। এ মাড়াই মৌসুম উপলক্ষে সংগঠনের কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা, কর্মী সমাবেশ ও সংগঠনের প্রয়াত কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে কেরুজ সূর্যসেনা শ্রমজীবি সংগঠনে কার্যালয়ে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী আ. বারী। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি একটি গুরুত্বপূর্ণ পদ। তাই এ পদে সভাপতি তৈয়ব আলী অত্যান্ত বিচক্ষণতার সঙ্গে শ্রমিকদের স্বার্থ উদ্ধারে তাঁর দায়িত্ব পালন করে আসছে। এ কারণে বারবার ভোট দিয়ে সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করে শ্রমিক স্বার্থ আদায় ও সংরক্ষণে তৈয়ব আলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ সময় কেরুজ সূর্যসেনা শ্রমজীবী সংগঠনের কর্ণধর কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী বলেন, ‘শ্রমিক অধিকার আদায়ে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ছাড়া সঠিক নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। আমি হইতে আপনাদের পাশে থেকে আপনাদের স্বার্থ আদায়ে বিশেষ ভূমিকা রেখেছি। ইতিমধ্যে ঐক্যবদ্ধভাবে সাহসিকতার সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে শ্রমিকদের ন্যায্য অধিকার। আপনারা দেখেছেন, অধিকার আদায়ের ক্ষেত্রে অপসহীনভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এ সংগঠনের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, বর্তমান পরিষদের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক খবির উদ্দিন, সাবেক সহসভাপতি ফারুক আহমেদ, জুলফিকার হায়দার, বদিয়ার রহমান, আ. রাজ্জাক, ইছাহাক আলী, মনিরুল ইসলাম ঝণ্টু, ইসমাইল হোসেন, আ. রব বাবু, বাবর আলী, আকরাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক নেতা শফিকুল ইসলাম তরফদার সাবু। আলোচনা সভা শেষে তৈয়ব আলীর আদর্শের প্রতি অনুগত হয়ে বিভিন্ন সংগঠন থেকে ৬৫ জন নেতা-কর্মী সূর্যসেনা শ্রমজীবি সংগঠনে যোগদান করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁদের বরণ করে নেন সংগঠনের কর্ণধর তৈয়ব আলী। আলোচনা অনুষ্ঠান শেষে সংগঠনের সক্রিয় কর্মী ও কেরুর প্রয়াত নেতা-কর্মীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পাঠ করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম আ. খালেক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান