সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আব্দুল মতিন সভাপতি ও পিণ্টু সম্পাদক

  • আপলোড তারিখঃ ২২-১১-২০১৯ ইং
আব্দুল মতিন সভাপতি ও পিণ্টু সম্পাদক
চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় কেদারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার। সাইফুল ইসলাম মিনুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, অ্যাড. মর্তূজা মোহাম্মদ মিল্টন, অ্যাড. মুনিবুল হাসান পলাশ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, রাসেদুজ্জামান বাকী, শামীম আহমেদ সুমন, মিরাজুল ইসলাম কাবা, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল, তানিম হাসান তারেক, মেশকাত, সোহেল, মহিলা আওয়ামী লীগের নেত্রী আফরোজা পারভীন, নুরুন্নাহার কাকলী, নাজমুন্নাহার ময়না, সাফিয়া সাহাব, নাবিলা ছন্দা, সম্পা, সাথী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম শাহান, সাবেক আহ্বায়ক স্বেচ্ছাসেবক লীগের মো. সোহবার উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে মো. আব্দুল মতিনকে সভাপতি, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন পিণ্টু ও মো. মিণ্টু আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন সফল করার সহযোগিতায় ছিলেন ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা আজিজুল ম-ল, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আনসার আলী, মজনু শেখ, পিণ্টু, আমিরুল, আব্দুর রহিম, এমদাদ, মিণ্টু, আওয়ামী লীগের নেতা এমদাদ হোসেন, শহিদুল, আলমগীর, চান্দু, আসলাম, স্বপন, সোহেল, জহুরুল, জাফর, রিপন, মিলন, মনিরুল, সবুজ, সালাম, হাসান ইকবাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান