সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২২-১১-২০১৯ ইং
বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদ উদ্ধার
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর মাঠ থেকে ৩৩৫ বোতল ফেনসিডিল ও ৭ বোতল মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৪ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রকিব হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর মাঠ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান