সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

  • আপলোড তারিখঃ ২১-১১-২০১৯ ইং
ঝিনাইদহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪১ হিজরী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অনুষ্ঠানের অংশ হিসেবে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে ‘সামাজিক অবক্ষয় রোধ ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে হযরত মুহাম্মদ (সা.)-এঁর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সমাজের এই অবক্ষয়ে এবং নিজেদের চরিত্রকে উন্নত করতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এঁর আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন এবং মহানবী (সা.)-কে জানার জন্য তাঁর জীবনী গ্রন্থ পড়ে ভবিষ্যৎ জীবন আরও সুন্দর করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান