দর্শনায় দুই হোটেল মালিককে জরিমানা!
- আপলোড তারিখঃ
২১-১১-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনায় দুইটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা, খাবারের মূল্য তালিকা না থাকা ও হোটেলের ট্রেড লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫ টার দিকে নির্বাহী ম্যাজিট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দর্শনার হোটেল আল্লার দানের মালিককে ৩ হাজার ও হোটেল ধানসিঁড়ির মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেন।
কমেন্ট বক্স