সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় তিন কম্পিউটার দোকানীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০১৯ ইং
কার্পাসডাঙ্গায় তিন কম্পিউটার দোকানীকে জরিমানা
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের হাইস্কুলের সামনে গতকাল সোমবার বিকাল ৪টায় ইউএনও এসএম মুনিম লিংকনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। এসময় বাজারের আব্দুল্লাহ কম্পিউটার, সোহাগ কম্পিউটার ও ফরহাদ কম্পিউটার নামের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের কম্পিউটারে পর্নোগ্রাফী থাকায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৪ ধারা মোতাবেক তিন কম্পিউটার দোকান মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করা হয়। পরে তিন দোকান মালিক ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নগদ পরিশোধ করেন। এ সময় ভ্রাম্যমান আদালত তাদের দোকানে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ জব্দ করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন উপপরিদর্শক (এসআই) রাম সরকার।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান