সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০১৯ ইং
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির আলোচনা সভা
মেহেরপুর অফিস: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামই গণতন্ত্র পুনরুদ্ধারের পূর্বশর্ত’ স্লোগানে গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এ ছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান