সবাইকে পবিত্র কোরআনের আলোয় আলোকিত হতে হবে
- আপলোড তারিখঃ
১৬-১১-২০১৯
ইং
আলমডাঙ্গা আল ইকরা একাডেমিতে পবিত্র কোরআন তিলাওয়াত উদ্বোধন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা আল ইকরা ক্যাডেট একাডেমিতেহ ৩য় শ্রেণিতে অধ্যায়নরত সব মুসলিম শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন তিলাওয়াতের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০টায় আল ইকরা ক্যাডেট একাডেমিতে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন তিলাওয়াতের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আল ইকরা ক্যাডেট একাডেমী শিক্ষার্থীদের সিলেবাসের পাশাপাশি পবিত্র কোরআন-এর শিক্ষায় শিক্ষিত করে তুলতে অধ্যায়নরত সব মুসলিম শিক্ষার্থীদের যে উৎসাহ দিচ্ছে, তা আমি অনেক মাদ্রাসাতেও দেখিনি। আমি এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানাই এবং শিক্ষার্থীরা যেন পবিত্র কোরআন-এর আলোয় আলোকিত হয়ে সত্যিকারের মানুষ হয়ে গড়ে ওঠে সেই দোয়া করি। সবশেষে প্রদান অতিথি সবাইকে পবিত্র কোরআনের আলোই আলোকিত হতে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল বারী। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস সহিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা। আল ইকরা ক্যাডেট একাডেমির শিক্ষক শাহিন সাহিদের উপস্থাপনায় আরও বক্তব্য দেন হাফেজ মাওলানা আইয়ুব আলী, মাওলানা মনিরুজ্জামান, আল ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক, সাবেক ব্যাংকার আব্দুস সাত্তার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, শিক্ষক আনিছুর রহমান, আলী আকবর, আশরাফুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ আমানুল্লাহ, নুরুন্নাহার প্রমুখ। প্রতিযোগিতায় ৩য় শ্রেণির শতাধিক শিক্ষার্থী পবিত্র কোরআন তিলাওয়াতে অংশ নেয়।
কমেন্ট বক্স