মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক দম্পতি আটক

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৯ ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক দম্পতি আটক
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহারুল ইসলাম ও তাঁর স্ত্রী রেনুকাকে ডিবি পুলিশ আটক করেছে। আটক শাহারুল ও তাঁর স্ত্রী রেনুকা মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মেহেরপুর ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ-আল-মামুন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম বিশ্বাস ফোর্স নিয়ে তাঁদের আটক করেন। ওই দম্পতিকে ফেনসিডিল রাখার অপরাধে ৩ নভেম্বর মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনালের ৪র্থ আদালতের বিচারক ২ বছরের সশ্রম কারাদ- এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদ- দেন। ওই সময় তাঁরা পলাতক ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান