মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মারামারি মামলায় মিল্টনের জেল

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৯ ইং
মেহেরপুরে মারামারি মামলায় মিল্টনের জেল
মেহেরপুর অফিস: মেহেরপুরে মারামারি-সংক্রান্ত মামলায় মিল্টন হোসেন নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শিরিন নাহার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মিল্টন হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। ২০১২ সালের ৫ জুন ওই গ্রামের প্রতিবেশী জিয়াউদ্দিনের সঙ্গে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় জিয়াউদ্দিন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। যার মামলা নম্বর ১২। মামলায় মোট ১০ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে মিল্টন হোসেন দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাঁকে ৬ মাসের কারাদ- এবং ৫ শ টাকা জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান