মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পাঁচ মাদকসেবী আটক

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৯ ইং
দামুড়হুদায় পাঁচ মাদকসেবী আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন আব্দুল ছাত্তার (৬৫), ফরজ আলী (২৫), আলী বাবু (৪০), ইমরান আলী (৪০) ও ফয়সাল (২০)। গত বুধবার রাত ১০টার দিকে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার পুলিশ জানতে পারে, কাঁঠালতলায় কয়েকজন মাদক সেবন করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম, এসআই মিল্টন সরকার, পিএসআই শাহ আজিজ কাঁঠালতলায় অভিযান চালান। এ সময় দামুড়হুদা দশমী পাড়ার মৃত ম-ল আলীর ছেলে আব্দুস ছাত্তার, চিৎলা গ্রামের মনির উদ্দীনের ছেলে ফরজ আলী, একই গ্রামের আমান উদ্দীনের ছেলে ফয়সাল, পরানপুর গ্রামের মৃত আবুবক্করের ছেলে ইমরান ও জয়রামপুর গ্রামের সামসুল আলমের ছেলে আলী বাবুকে মদ সেবন করার অপরাধে আটক করেন। গতকাল বৃহস্পতিবার মাদক সেবন করার অপরাধে তাঁদের ৩৪ ধারায় মামলাসহ আদালতে সৌপর্দ করে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান