চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুর্যোগ-সহনীয় বাসগৃহ নির্মাণে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল বেগমপুর ইউনিয়ন
- আপলোড তারিখঃ
১৫-১১-২০১৯
ইং
প্রতিবেদক, হিজলগাড়ি:
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, গৃহহীনের গৃহ দান’ প্রতিপাদ্যে দুর্যোগ-সহনীয় বাসগৃহ শিডিউল ও ইনোভিশনমূলকভাবে নির্মাণ করায় সন্তোষ প্রকাশ করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। সদর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে বেগমপুর ইউনিয়ন পরিষদ প্রথম ও তিতুদহ ইউনিয়ন ২য় স্থান অধিকার করে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মাসিক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে প্রথম এবং তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে ২য় ঘোষণা করেন। পরবর্তীতে উপস্থিত অতিথিরা বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারকে স্বর্ণপদক ও সচিব আসাবুল হক মাসুদকে সম্মাননা স্বারক এবং তিতুদহ ইউনিয়নে বিশেষ অবদান রাখাই চেয়ারম্যান আকতার হোসেনকে রৌপ্যপদক ও সচিব জিয়াউর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, সদর উপজেলার সব দপ্তরের কর্মকর্তা ও উপজেলার সব ইউনিয়নের চেয়ারন্যানরা।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী বলেন, সারা দেশেই মাননীয় প্রধানমন্ত্রী এ গৃহ নির্মাণ করছেন। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলাতেও নির্মাণ করা হয়েছে। বিশেষ অবদান রাখায় বেগমপুর ও তিতুদহ ইউনিয়ের চেয়ারম্যান এবং সচিবদের পুরস্কার প্রদান করার কারন হচ্ছে, তাঁদের দেখে অন্যরা যেন উৎসাহ পায়।
কমেন্ট বক্স