মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে আলমসাধু-পাখিভ্যান সংঘর্ষে নারী আহত

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০১৯ ইং
সরোজগঞ্জে আলমসাধু-পাখিভ্যান সংঘর্ষে নারী আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সদর উপজেলার সরোজগঞ্জে আলমসাধু-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহানাজ খাতুন (৪০) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত শাহানাজ খাতুন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের ঈদগাহপাড়ার রেজাউল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে শাহানাজ খাতুন নিজ বাড়ি থেকে একটি আলমসাধুযোগে নিজ মেয়ের বাড়ি শংকরচন্দ্র যাচ্ছিলেন। পথের মধ্যে সরোজগঞ্জ বাজারে পৌঁছালে আলমসাধুর সঙ্গে একটি পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুর যাত্রী শাহানাজ খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, শাহানাজ খাতুনের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান