ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে
- আপলোড তারিখঃ
১৩-১১-২০১৯
ইং
চুয়াডাঙ্গার শংকরচন্দ্রে আ.লীগের সম্মেলনে আসাদুল হক বিশ্বাস
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেছেন, ‘যাঁরা নৌকার বিরুদ্ধে গিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন, এখন ত্ারাই আবার দলকে নিজেদের পারিবারিক ধারায় চালানোর চেষ্টা করছে। নৌকার পক্ষে থাকা বঙ্গবন্ধুর সৈনিকদের নিয়ে নানা দিক থেকে চক্রান্ত চালানো হচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে ডিঙ্গেদাহ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শংকরচন্দ্র ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার, ইউপি সদস্য আফিল উদ্দীন ও শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সরোয়ার ম-ল। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা শিকদার আকিব হোসেন মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের নেতা মহসিন আলী মোল্লা।
এদিকে, এ সম্মেলনের মাধ্যমে শংকরচন্দ্র ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সভাপতি ও সম্পাদকসহ ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শংকরচন্দ্র ১ নম্বর ওয়ার্ডে সভাপতি ওহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল, ২ নম্বর ওয়ার্ডে সভাপতি রতন আলী ও সাধারণ সম্পাদক মাহাবুল হোসেন, ডিঙ্গেদহ/মানিকদিহি ৩ নম্বর ওয়ার্ডে সভাপতি ফকির মোহাম্মদ ও মহসিন আলী মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমেন্ট বক্স