মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাক্ষর জালের অভিযোগে প্রতারক আটক

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০১৯ ইং
ঝিনাইদহে সাক্ষর জালের অভিযোগে প্রতারক আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের স্বাক্ষর জাল করে নাগরিক ও জন্ম সনদ দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাসুদেবপুর বাজার থেকে জাহিদুল ইসলাম নামের এক প্রতারককে আটক করা হয়। তিনি সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত আমির আলী ম-লের ছেলে। ঝিনাইদ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরনের স্বাক্ষর ও সীল নকল করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন জাহিদুল ইসলাম। তিনি বাসুদেবপুর বাজারের ইলেকট্রিকের দোকানে বসে টাকার বিনিময়ে এ ইউনিয়নের মানুষের ভুয়া নাগরিক ও জন্ম সনদ দিয়ে থাকেন। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান