মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০১৯ ইং
মেহেরপুরে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মেহেরপুর অফিস: ‘শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে মেহেরপুরে উপজেলা পর্যায়ে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কু-ু, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান