আলমডাঙ্গায় কাত্যায়নী পূজার মহানবমীতে উৎসবমুখর পরিবেশে দর্শকদের ঢল
- আপলোড তারিখঃ
০৭-১১-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দর্শকদের ঢল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক তদারকি ও স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কাত্যায়নী পুজার মহনবমী অনুষ্ঠিত হয়। মহানবমীতে ম-প পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সহসভাপতি ও প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পৌরসভার প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক প্রশান্ত অধিকারী, উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সমীর কুমার দে, লিপন কুমার বিশ্বাস, দীনেশ বিশ্বাস ও পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ক্যানেলপাড়া বালক সংঘের সভাপতি শ্রী মিন্টু কুমার, সম্পাদক পাপ্পু দে, দীপ্ত ঘোষ, শ্রাবণ ঘোষ, লিটন ব্যানার্জি, শুভ, বাপ্পি, প্রান্ত, চিন্ময়, রাজকুমার, অনুপ, জ্যোতি ভট্টাচার্য, তমা বিশ্বাস, রিংকি, অর্পিতা অধিকারী, ঋতু বিশ্বাস প্রমুখ। গতকাল নবমীতে আরতি প্রতিযোগিতা, মেয়েদের জন্য ফুটবল খেলা প্রতিযোগিতাসহ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। পূজায় পুরোহিত ছিলেন গোপেন ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার দশমীতে বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স