মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চায়না লেবু চাষে সফল ওমর ফারুক

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০১৯ ইং
চায়না লেবু চাষে সফল ওমর ফারুক
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগরে বাণিজ্যিক ভিত্তিতে চায়না লেবুর চাষ হচ্ছে। জীবননগর উপজেলার নিধিকু-ুু গ্রামে চায়না লেবুর চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন ওমর ফারুক নামের একজন চাষি। বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় চায়না লেবু চাষে আগ্রহী হয়েছেন অনেকে। জীবননগর উপজেলার মাটি সব ফসলের জন্য উপযোগী হলেও এই প্রথম ওমর ফারুক চায়না লেবু চাষ করে সফল হয়েছেন। তিন বছর আগে তৈরি করা বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে সুন্দর গাঢ় কমলা রঙের সুমিষ্ট লেবু। জানা গেছে, ২০১৬ সালে জীবননগর উপজেলার নিধিকু-ুু গ্রামে এক বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে চায়না লেবুর ১৫০টি চারা রোপন করেন কৃষক ওমর ফারুক। চারা লাগানোর পর নিবিড় পরিচর্যা ও জৈব প্রযুক্তি (কেঁচো সার) ব্যবহার করে মাত্র তিন বছরের মাথায় গত বছর সামান্য পরিমাণ ফলন পেলেও এবার প্রতিটি গাছে ১০০-১৫০টি ফল ধরেছে আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকু-ু গ্রামের সড়কের পাশে ওমর ফারুকের স্বপ্নের চায়না লেবুবাগানে। `` বাগানে গিয়ে দেখা যায়, ছোট ছোট চায়না লেবুগাছে ঝুলছে থোকায় থোকায় লেবু। চাষি ওমর ফারুক জানান, প্রতিটি গাছে ১০০-১৫০টি করে ফল ধরেছে। এ ফলনে দারুন খুশি তিনি। তাঁর বাগানে উৎপাদিত চায়না লেবু দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হচ্ছে। এ লেবু অন্য যেকোনো লেবুর চেয়ে রসালো, সুস্বাদু ও বেশি মিষ্টি। তাঁর সাফল্য দেখে এখন অনেকে লেবু চাষ শুরু করছেন, বাগানে আসছেন মানসম্মত চারা সংগ্রহের জন্য। এরই মধ্যে তিনি প্রচুর পরিমাণে চায়না লেবুর কলম তৈরি করছেন বিক্রির জন্য। নিজস্ব মাতৃগাছ হতে চারা কলম তৈরি বলে তিনি জাতের বিষয়ে শতভাগ গ্যারান্টি দিয়ে চারা বিক্রি করছেন। চলতি বছরে প্রায় চার বিঘা জমিতে লাগানো চারা সরবরাহ করছেন বলে তিনি জানান। বর্তমানে তাঁর বাগানে প্রায় ১০ হাজার কলম তৈরি আছে। এ ব্যাপারে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, মাল্টাচাষি ওমর ফারুক একজন সৎ, কর্মঠ ও সচেতন চাষি। তিনি রাসায়নিক সারমুক্ত পদ্ধতিতে জৈব সার (ভার্মি কম্পোস্ট) ও জৈব বালাইনাশক ব্যবহার করে চায়না লেবুর চাষ করছেন। কৃষি বিভাগ তাঁর সব ধরনের সহযোগিতা দিচ্ছে, যা আগামীতে অব্যাহত থাকবে। আগামী কয়েক বছরের মধ্যে এ উপজেলায় চায়না লেবু চাষে বিপ্লব ঘটবে বলে জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান