জীবননগরে জাতীয় যুব দিবস পালন
- আপলোড তারিখঃ
০৪-১১-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ওয়েভ ফাউন্ডেশন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে সাফল্যের গল্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা হাসানুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন লিটন।
কমেন্ট বক্স