মেহেরপুরে ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
- আপলোড তারিখঃ
০৩-১১-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ভবন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নামফলক উন্মোচন করে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর কোর্ট মসজিদের ইমাম আনসার উদ্দিন বেলালী।
কমেন্ট বক্স