মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-১১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার। সভায় প্রধান অতিথি ছিলেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ গোলাম মোস্তফা মাস্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম। আরও উপস্থিত ছিলেন শাকিল এজাজ টিপু, কাবিল হোসেন জোয়ার্দ্দার, আরমান সেখ, দেলোয়ার হোসেন দিলু, মিণ্টু মাস্টার, রেণ্টু প্রমুখ। প্রস্তুতি সভাটি পরিচালনা করেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম মালিক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান