মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০২-১১-২০১৯
ইং
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ কমিটি গঠন ও
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধকরণ-বিষয়ক কর্মশালা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গতকাল স্থানীয় বধ্যভূমি-সংলগ্ন ছাউনিতে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের আলী মল্লিকের সভাপতিত্বে এবং খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঘটনা সম্পর্কে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শেখ নুরমোহাম্মদ জকু, হাজি আনিছ, ডা. লিয়াকত, খোসদেল আলী, আব্দুল মালেক, খন্দকার শাহ আলম মন্টু ও সিরাজুল ইসলাম। এ সময় অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কন্যা আলমডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। মুক্তিযোদ্ধারা উপস্থিত সবার সামনে তাঁদের যুদ্ধকালীন বীরত্বগাথার ইতিহাস তুলে ধরেন। বর্তমান ও আগামী প্রজন্মের নিকট মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস তুলে ধরার মাধ্যমেই জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এ ধরনের কর্মশালার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তাঁরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোক্তা ও সভাপতি মাসুদুল করিম অরিয়ন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, একজন প্রকৃত মুক্তিযোদ্ধার অবশ্যই একটি বীরত্বগাথা বা যুদ্ধকালীন ইতিহাস রয়েছে, যা প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আমরা বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সংরক্ষণ এবং নতুন প্রজন্মদের নিকট তা তুলে ধরছি বিভিন্ন স্কুল- কলেজে প্রোগ্রামের মাধ্যমে। এ পর্যন্ত আমাদের সংগঠন বাংলাদেশের প্রায় ৩ হাজার ৪ শ স্কুল-কলেজে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করেছে। এ ছাড়াও আমরা মুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে প্রতিষ্ঠা, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণ ও তালিকা, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতিসহ জামুকা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সব পদে মুক্তিযোদ্ধা প্রজন্মদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের দাবিতে কাজ করে যাচ্ছি।’ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রতন, সহসাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিমন মল্লিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জাহিদ সর্দার ও লিটন শেখ।
উদ্বুদ্ধকরণ কর্মশালা শেষে আহ্বায়ক হিসেবে কাজী মারজাহান নিতু, যুগ্ম আহ্বায়ক হিসেবে শরিফুল ইসলাম সুমন, মোল্লা মেজবাহ উদ্দিন রিপন ও সৈকত খান এবং সদস্যসচিব হিসেবে মো. মীর লিন্টুকে মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট আলমডাঙ্গা উপজেলা আহ্বায়ক কমিটির গঠন করা হয় এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক লিমন মল্লিককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়।
কমেন্ট বক্স