মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিজয় ফুল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০২-১১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় বিজয় ফুল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে বিজয় ফুল তৈরিসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও জেলা শিক্ষা কর্মকর্তা নীখিল রঞ্জন চক্রবর্তী। এর আগে সকাল নয়টা থেকে চার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় ফুল তৈরিসহ জাতীয় সংগীত, দেশত্ববোধক গান, কবিতা রচনা ও আবৃত্তি, গল্প লেখা, একক অভিনয়, চিত্রাঙ্কন ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী শতাধিক প্রতিযোগীর মধ্যে বিচারকদের রায়ে ৯টি ইভেন্টে তিনটি গ্রুপ থেকে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ৮১ জন শিক্ষার্থী। পরে তাদের সবার মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। প্রসঙ্গত, জাতীয় ফুল শাপলাকে বিজয় ফুলের প্রতীক ধরে দেশের সব স্কুল-কলেজের ন্যায় চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা এবং জেলা পর্যায়ে বিশেষ এ প্রতিযোগিতা শেষ হয়েছে। এ ফুলে থাকবে ছয়টি পাপড়ি, যা বঙ্গবন্ধুর ছয় দফাকে স্মরণ করাবে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বিজয় ফুল’ তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা তিনটি স্তরে, তথা গ্রুপ-ক: শিশু থেকে পঞ্চম শ্রেণী, গ্রুপ-খ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং গ্রুপ-গ: নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয়েই অংশগ্রহণ করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান