মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ এখন দারিদ্রতা ও ক্ষুধামুক্ত উন্নয়নশীল দেশের কাতারে

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৯ ইং
বাংলাদেশ এখন দারিদ্রতা ও ক্ষুধামুক্ত উন্নয়নশীল দেশের কাতারে
জীবননগর উথলীতে ২৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন কালে এমপি টগর আহম্মাদ সগীর/রাসেল হোসেন মুন্না: জীবননগরের উথলী থেকে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী ও জীবননগরের সন্তোষপুর হতে আন্দুলবাড়ীয়া-হাসাদহ পর্যন্ত ২৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর। গতকাল বৃহস্পতিবার স্থানীয় লোকজনের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এ সড়কগুলোর উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করাসহ গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে এমপি টগর বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে এ দেশের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষদের। আজ মানুষের চলাচল সুবিধার জন্য তৈরি করা হয়েছে উন্নত পাকা রাস্তা, শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশুনার জন্য নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক নতুন নতুন বিদ্যালয় ভবন, দেওয়া হচ্ছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিভিত্তিক জ্ঞান। আগামী প্রজন্মরা যাতে আরও উন্নত শিক্ষা অর্জন করতে পারে, সে জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছে বর্তমান সরকার। এ উন্নয়নের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা-২ আসনের উন্নয়ন অব্যহত রাখতে আমিও কাজ করে যাচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, প্রচার সম্পাদক আবু জাফর, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, লুৎফর রহমান লুতু, আতিকুর রহমান, মিজানুর রহমান মিল্টু, আহসান হেলা, ওবায়দুর মেম্বার, মঈনুল মেম্বার, সেলিম হোসেন, জাহিরুল ইসলাম, আলমগীর হোসেন, সোহেল আহমেদ প্রদীপ প্রমুখ। প্রকল্প সূত্র জানিয়েছে, ৩ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৮৪২ টাকা জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী পর্যন্ত এবং ২২ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার ২০৪ টাকা ব্যয়ে জীবননগর উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ড থেকে আন্দুলবাড়ীয়া ভায়া হাসাদাহ পর্যন্ত রাস্তা উন্নয়নকাজ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান