মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেকড় নামের অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০১৯ ইং
শেকড় নামের অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু
চুয়াডাঙ্গায় ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের লক্ষে প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর, তিতুদহ, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে শেকড় নামের একটি অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সদরের বৃহত্তম এ চারটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হিজলগাড়ী স্কুল মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আলোচনার ভিত্তিতে এ চার ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে শেকড় নামের এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। জানা যায়, সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সমাজসেবক শামীম হোসেন মিজিকে সভাপতি, দৈনিক সময়ের সমীকরণ-এর হিজলগাড়ী প্রতিনিধি আরিফ হাসানকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্কুল শিক্ষক জামাল উদ্দিন, জাকির বিশ্বাস ও মামনুর অর রশিদ; যুগ্ম সাধারণ সম্পাদ হিসেবে মিলন হোসেন মিজি ও অন্তর মিত্র এবং অর্থ সম্পাদক হিসেবে দয়িত্ব পেয়েছেন সাংবাদিক সেলিম রেজা। এ ছাড়া দায়িত্ব পেয়েছেন আইনবিষয়ক সম্পাদক অ্যাড. মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক তানভীর আহম্মেদ আলো, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জয়নাল আবেদনী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক শামীম হোসেন মাস্টার, ইতিহাস ও ঐতিহ্য গবেষণা সম্পাদক ডা. নাসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ডা. হারুন অর রশিদ, প্রচার সম্পাদক সাংবাদিক মাহফুজ আলম, পরিকল্পনাবিষয়ক সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান মিলন প্রমুখ। সংগঠন সম্পর্কে সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফ হাসান বলেন, ‘এটি একটি অরাজনৈতিক সংগঠন, আমাদের এ সংগঠন এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করবে। আগামী এক সপ্তাহের মধ্যে উপদেষ্টা কমিটি গঠনপূর্বক জাঁকজমকপূর্ণভাবে পরিচিত সভার আয়োজন করা হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান