মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গরুসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০১৯ ইং
গরুসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার
দামুড়হুদার পৃথকস্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শনিবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনন্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নজরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বারাদি সীমান্তে মেইন পিলার ৮০-এর নিকট হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর মাঠ থেকে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। একই দিন বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বারাদি সীমান্তে মেইন পিলার ৮০-এর নিকট হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর মাঠ থেকে দুটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এদিকে, গত শুক্রবার রাত সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক মো. রফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট নামক স্থান থেকে ৭৩ মিটার শার্টের থান কাপড়, ২০ মিটার প্যান্টের থান কাপড়, ৬টি হরলিক্স ও ৩৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫৬ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অপর দিকে, গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক মো. রফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট নামক স্থান হতে ৪৮ মিটার শার্টের থান কাপড়, ২০ মিটার প্যান্টের থান কাপড়, ৫টি হরলিক্স ও ২টি কমপ্লেন উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান