মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ট্রাক চাপায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০১৯ ইং
ঝিনাইদহে ট্রাক চাপায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সবজি বোঝাই ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম ও হাসানুজ্জামান নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসানুজ্জামান ও একই এলাকার রওশন ম-লের ছেলে রাশেদুল ইসলাম। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা রউফ মোল্লা জানান, মোটরসাইকেল আরোহী রাশেদুল ইসলাম ও হাসানুজ্জামান মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসছিলেন। পথের মধ্যে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি সবজি বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মারা যান। মৃতদেহ দুটি সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান