ঝিনাইদহে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
- আপলোড তারিখঃ
২৬-১০-২০১৯
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ভোলায় মহানবী (সাঃ)- এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে তৌহিদি জনতার ওপরে পুলিশি হামলা ও হত্যাকা-ের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার শাখা। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাস্টার শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শিহাব উদ্দিন, সহসভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ন কবির, ছাত্র আন্দোলনের সভাপতি রাসেল উদ্দিন, যুবনেতা মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা, ভোলার বোরহানউদ্দিনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন। সেই সঙ্গে মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান রেখে সংসদে আইন পাশের দাবি জানান।
কমেন্ট বক্স