অতিরিক্ত সচিব হলেন মেহেরপুরের কৃতী সন্তান জাহাঙ্গীর আলম
- আপলোড তারিখঃ
২৫-১০-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের কৃতী সন্তান। পাটকেলপোতা গ্রামের মরহুম মাওলানা কাজী রুহুল আমীনের ছেলে মো. জাহাঙ্গীর আলম ছাত্রাবস্থায় অত্যন্ত মেধাবী ছিলেন। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর পাস করার পর ১৯৮৯ সালে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া, সরকারি দায়িত্ব পালনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, সুইজারল্যা-, ইটালী, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যা-, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, মালদ্বীপ, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমীরাত, ভারত, নেপাল ও ভুটানসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত মো. জাহাঙ্গীর আলম এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। স্ত্রী উম্মুল ফাতেমা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আকরাম উদ্দিনের একমাত্র কন্যা সন্তান। তিন ভাইয়ের মধ্যে মো. জাহাঙ্গীর আলম মেজ। বড় ভাই মো. হারুন-অর-রশিদ বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং ছোটভাই মো. হুমায়ুন কবীর স্বপন গণপূর্ত বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
কমেন্ট বক্স