মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাঁধনের ২২ বছর পূর্তি উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় বাঁধনের ২২ বছর পূর্তি উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর ২২ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, বাঁধনের উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান ও প্রভাষক মনিরুজ্জামান। বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁধনের ছাত্র উপদেষ্টা সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যেমন শিক্ষার্থীরা শিক্ষা জীবনে মানুষের নিয়ে চিন্তা করছে, তেমনই উপকৃত হচ্ছে হাজারো মানুষ। এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। সে হিসেবে এ সংগঠনের শিক্ষার্থীরা অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারছে। প্রতিনিয়ত কোনো না কোনো মানুষ পাচ্ছে সহযোগিতা। মানুষ হিসেবে এ কাজ মহৎ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান