চুয়াডাঙ্গার শুভ সকালের কাছে ধরাশায়ী গোপালগঞ্জ
- আপলোড তারিখঃ
২৪-১০-২০১৯
ইং
ফরিদপুরে খন্দকার নুরু মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বিশেষ প্রতিবেদক:
ফরিদপুরের মাঠে খন্দকার নুরুল হোসেনের নামে অনুষ্ঠিত নুরু মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গোপালগঞ্জ জেলা একাদশকে ৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সূচনা করেছে চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব। সফরকারী শেইখ কামারের একটি ও কঙ্কর বিশ্বাসের পা থেকে দুটি গোল নিয়ে জয় পায় শুভ সকাল স্কোয়াড।
খেলার প্রথমার্ধের ২ মিনিটের মাথায় শুভ সকালের হয়ে জয়সূচক প্রথম গোলটি করেন নাইজেরিয়ান খেলোয়াড় শেইখ কামারা। প্রতিপক্ষ গোপালগঞ্জের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ২৮ মিনিটের মাথায় আরও একটি গোল করে দলকে বড় ব্যবধানে এগিয়ে নেন কঙ্কর বিশ্বাস। ২-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল। খেলার দ্বিতীয়ার্ধেও মাঠ দখলে নেয় শুভ সকাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। ছন্দময় আর নৈপুণ্যে ভরপুর ফুটবল জাদুতে শুভ সকালের কাছে নাস্তানাবুদ হয়ে যায় গোপালগঞ্জ জেলা দল। এ অবস্থায় খেলার ৬৮ মিনিটে কঙ্কর বিশ্বাস আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। দলীয় অধিনায়ক বিপ্পার নেতৃত্বে শুভ সকালের হয়ে এ দিন মাঠ সামলান গোলকিপার কাদের, রক্ষণ ও আক্রমণভাগের সাইফুল, রানা, মিঠু, খলিল, আনোয়ার, সাব্বির, তরিকুল, রাব্বি, ইব্রাহিম, আলিফ, কঙ্কর বিশ্বাস ও অতিরিক্ত গোলকিপার রাজন। এ ছাড়াও নেপথ্য দায়িত্বে ছিলেন টিম ম্যানেজার মাহাবুল ইসলাম সেলিম, কোচ মিলন বিশ্বাস, অফিসিয়াল দায়িত্বে খন্দকার মঈনুদ্দিন মোকাদ্দেস, হামিদুল ইসলাম, মেজো সুমন, রিপন ও প্রশান্ত। আয়োজকেরা জানান, ফিকচার অনুযায়ী পরবর্তী খেলার শুভ সকাল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ইন্ডিয়ার কাস্টমস টিমের।
কমেন্ট বক্স