মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ কেসি কলেজের ছাত্র দুদিন ধরে নিখোঁজ

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৯ ইং
ঝিনাইদহ কেসি কলেজের ছাত্র দুদিন ধরে নিখোঁজ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ছাত্র সোহেল রানা সেতু নিখোঁজ হয়েছেন। গত সোমবার দুপুরে ঝিনাইদহ শহরে যাওয়ার কথা বলে সোহেল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায় না। সোহেল রানা সেতু ঝিনাইদহ শহরের হামদহ কাঞ্চনপুর পাড়ার রবিউল করিমের ছেলে। তিনি সরকারি কেসি কলেজের ¯œাতক তৃতীয় বর্ষের ছাত্র। এ ব্যাপারে সোহেলের পিতা রবিউল করিম সোমবার রাতে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১১৯২। নিখোঁজ সোহেলের ভাই মিথুন জুয়েল বাবু জানান, নিখোঁজের পর থেকে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। সোহেলের শোকে পরিবারের সবাই কান্নাকাটি করছে। সোহেলের পিতা রবিউল করিম জানান, তাঁর ছেলে কারও সঙ্গে তেমন মিশতেন না। ফুঁসলিয়ে কেউ তাঁকে নিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। `` জানা গেছে, মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের এক মেয়ের সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ে পক্ষের লোকজন সোহেলকে ফুঁসলিয়ে ডেকে নিয়ে যেয়ে আটকিয়ে রাখা অথবা হত্যা করতে পারেন, এমন আশঙ্কা করছে সোহেলের পরিবার। সোহেলের সন্ধান পেলে তাঁর পিতার ০১৭৩০৯৬৭৮৭৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান