মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৯ ইং
বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার
দর্শনা অফিস: খালিশপুরস্থ ৫৮-বিজিবি পৃথক ৩টি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৪৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় খালিশপুর ব্যাটালিয়নের অধিনস্থ ধোপাখালী বিওপির টহল টিমের সদস্যরা জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। অপর এক অভিযানে ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এর অধীনস্থ রাজাপুর বিওপির সদস্যরা গতকাল ভোর চারটার দিকে জীবননগর উপজেলার মানিকপুর বাঁশবাগানের মধ্যে হতে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৪৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ ছাড়া বিজিবির নিজস্ব গোয়েন্দা সদস্যের তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে লড়াইঘাট বিওপির সদস্যরা গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মাঠের মধ্যে হতে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান