মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রেনে কেটে নিহত অজ্ঞাতনামা যুবকের দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২২-১০-২০১৯ ইং
আলমডাঙ্গায় ট্রেনে কেটে নিহত অজ্ঞাতনামা যুবকের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় ট্রেনে কেটে নিহত যুবকের মরদেহের ময়নাতদন্ত শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। নিহত যুবকের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। জানা যায়, গত রোববার বিকেলে আলমডাঙ্গা-হালসার মধ্যবর্তীস্থানে রকেট মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে রাখেন। গতকাল সকাল পর্যন্ত নিহত অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত না হলে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, রোববার বিকেলে খবর পেয়ে আলমডাঙ্গা-হালসার মাঝামাঝি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরদিন সকাল পর্যন্ত লাশটি স্টেশনে রাখা হয় পরিচয় শনাক্তের জন্য। পরে পরিচয় না মেলায় গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান