সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির আহ্বান ডিসির
- আপলোড তারিখঃ
২১-১০-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তাদের নিয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা
বিশেষ প্রতিবেদক:
সরকারি কর্মকর্তাদের জন্য নিজেদের কর্মসূচি অবহিতকরণ সভা করেছে বেসরকারি সামাজিক ও ঋণদানকারী সংস্থা ব্র্যাক। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এ এস এম মারূফ হাসান, পৌর মেয়র ওবাইদুর রহমান চেীধুরী জিপু ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন জেলা ব্র্যাকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম। তিনি জানান, ব্র্যাক তার নানা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির ১৭টি গোলের মধ্যে ১৬টি নিয়ে কাজ করছে। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ব্র্যাক ৭টি কর্মসূচির মাধ্যমে ২৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলো হলো- দক্ষতা উন্নয়ন কর্মসূচি, ইন্টিগ্রেশন ওয়াশ প্রজেক্ট, আরবান ওয়াশ প্রজেক্ট, ব্র্যাক শিক্ষা কর্মসূচি (প্রাইমারি স্কুল প্রজেক্ট, প্রি-প্রাইমারি স্কুল প্রজেক্ট, ব্র্যাক প্রতিবন্ধী কার্যক্রম, পেইস প্রকল্প) ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি (এসেনসিয়াল হেলথ কেয়ার, মাতৃদুগ্ধ মা ও শিশুর রক্ত স্বল্পতা দূরীকরণ ও পুষ্ঠি নিশ্চিতকরণ কার্যক্রম, গ্লাসেস ফর ইমপ্রুভড লাইভহুড, পুষ্টি উন্নয়ন প্রকল্প, নন-কমানিকেবল ডিসেস প্রকল্প) জাতীয় যক্ষ¥া নিয়ন্ত্রণ কর্মসূচি, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্র্যাক ইনোভেশন ফান্ড ফর ডিজিটাল ফাইন্যান্সসিয়াল কার্যক্রম, মাইক্রো ফাইন্যান্স (দাবি, প্রগতি, বর্গচাষি, দ্বিতীয় শস্য বহুমূখীকরণ প্রকল্প), মানবিক কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন কর্মসূচি। এ ছাড়াও তিনি জেলার বিভিন্ন প্রকল্পের বর্তমান অগ্রগতি তুলে ধরেন ও অতিথিদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে প্রকল্পের বর্তমান ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আয়ুব আলী, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক (টিবি) অচিন্ত কুমার সাহা, এফটিও সোহাগ মাহমুদ, সাংবাদিক শাহ আলম সনি, এস এম শাফায়েতসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানরা। প্রধান অতিথি ব্র্যাকের বহুমুখী কর্মসূচি পরিচালনার জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এ জেলায় সংস্থার সচেতনতামূলক কার্যক্রম আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
কমেন্ট বক্স