মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহে রাতে গরু চুরি করতে এসে চোর আটক

  • আপলোড তারিখঃ ২০-১০-২০১৯ ইং
হাসাদাহে রাতে গরু চুরি করতে এসে চোর আটক
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ মৌচাকপাড়ায় গরু চুরি করতে এসে এক ব্যক্তি আটক হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনায় বাবলু (৫০) নামের এক ব্যক্তি আটক হন। আটক বাবলুকে গণধোলাই দিয়ে হাসাদাহ ক্যাম্পের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসাদাহ মৌচাকপাড়ার শাকুবউদ্দীনের বাড়িতে গত শুত্রুবার রাত ১০টার দিকে চোর বাবলু গরু চুরি করতে এলে তাঁকে হাতেনাতে ধোরে ফেলেন বাড়ির মালিকের ছেলে আরিফুল ইসলাম। চোর বাবলু রহমান একই উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। হাসাদাহ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিবউদ্দীন বলেন, ‘বাবলু নামের এক গরুচোরকে মৌচাকপাড়ার শাকুবউদ্দীনের বাড়ি থেকে গরু চুরি করা সময় হাতেনাতে আটক করেন বাড়ির মালিকের ছেলে। পরে আমরা খবর পেয়ে বাবলুকে আটক করি। চোর বাবলুকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান