মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০১৯ ইং
শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ
প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হলো নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। গতকাল শুক্রবার ছিল মহানামযজ্ঞের শেষ দিন। সকালে নগর কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় ৫ম অর্থাৎ শেষ দিনের মহানামযজ্ঞের আরাধনা। বেলা ১১টায় শুরু হয় গোষ্টলীলা, বিকেল ৫টায় মহাপ্রভুর ভোগ এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। প্রসাদ বিতরণের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল আয়োজক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা, তাঁর সহোদর পিণ্টু কুমার আগরওয়ালা, মামা নিরঞ্জন কুমার আগরওয়ালাসহ পরিবারের অন্য সদস্যরা। প্রসাদ বিতরণের পূর্বে ভক্ত, পূজারী ও পুণ্যার্থীদের উদ্দেশে দিলীপ কুমার আগরওয়ালা তাঁর মায়ের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। এর আগে সূর্যোদয়ে প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম এবং সকালে ভক্ত-পূজারীদের সঙ্গে নিয়ে নগর কীর্তনে বের হন অনুষ্ঠানের প্রধান আয়োজক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। শেষ দিনের সন্ধ্যায় পূজারী, ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণকালে মহানামযজ্ঞের আয়োজক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘চুয়াডাঙ্গাসহ আশপাশের বেশ কয়েকটি জেলার পূজারী, ভক্ত ও দর্শনার্থীদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ৮ম বার্ষিকী মহানামযজ্ঞ সমাপ্ত করতে পেরে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা থাকলে আগামী বছর ৯ম বার্ষিকীর মহানামযজ্ঞ আরও অধিক জনসমাগমের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে পালন করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান