মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতুন ঠিকানায় ‘রেডিও কণ্ঠ’

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০১৯ ইং
নতুন ঠিকানায় ‘রেডিও কণ্ঠ’
নিজস্ব প্রতিবেদক: নতুন ঠিকানায় যাত্রা শুরু করল চুয়াডাঙ্গার প্রথম অনলাইনভিত্তিক কমিউনিটি রেডিও স্টেশন ‘রেডিও কণ্ঠ.কম’। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা শান্তিপাড়ায় রেডিও কণ্ঠের নতুন স্টুডিও উদ্বোধন করা হয়। রেডিও কণ্ঠের উদ্যোক্তা আজিজুল হাকিম আশিকের আমন্ত্রণে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত, কণ্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত, লেখিকা ও আর জে সুহাসিনী মনি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান