সরোজগঞ্জে ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি আহত
- আপলোড তারিখঃ
১৯-১০-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ইজিবাইকের ধাক্কায় মাহাবুল (৩৩) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা মাহাবুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত মাহাবুল চুয়াডাঙ্গার ভা-ারদোয়া গ্রামের হাবিল উল্লাহর ছেলে।
জানা যায়, গতকাল বিকেলে বাজার করার জন্য সরোজগঞ্জ বাজারে আসেন মাহাবুল। বাজার করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি, এ সময় একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পরে গিয়ে গুরুতর জখম হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মাহাবুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
কমেন্ট বক্স