মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্যানিটেশন মাস উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার শোভাযাত্রা

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০১৯ ইং
স্যানিটেশন মাস উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক: ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদিক্ষণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সি মো. রেজাউল করিম খোকন, শেফালী খাতুন, কাউন্সিলর শাহিনা আকতার রুবি, সুলতানা আরা রতœা, নাজরিন পারভীন মলি, আবুল হোসেন, সিরাজুল ইসলাম মনি, পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস, হিসাবরক্ষক আবু বকর বিশ্বাস, টিকাদান সুপারভাইজার আলী হোসেনসহ অন্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সহযোগিতায় ছিল তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান