মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে দুজন আটক

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে দুজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে দুজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিক পাড়ার সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৯) ও পলাশপাড়ার মৃত গোলাম সরকারে ছেলে জিল্লুর রহমান (৩৮)। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজার থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে, বড় বাজার নিচের বাজারের মধ্যে দুই ব্যক্তি মাদক সেবন করছেন। গোপনে এমন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় আলমগীর ও জিল্লুর রহমান নামের দুই ব্যক্তিকে আটক করেন তিনি। পরে তাঁদের কাছ থেকে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আজ তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান