সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর সুবিধাবঞ্চিত নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় সাতগাড়ী মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মো. সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত নারীদের কথা শোনেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ জুয়েলার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাসুমা আকতার, মহিলা আওয়ামী লীগের নেত্রী রুপভান, আওয়ামী লীগের নেতা ফরিদ আলী ও জেলা ছাত্রলীগের সেক্রেটারি মো. জানিফ।

চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়ায় পথসভা করলেন দিলীপ কুমার আগরওয়ালা
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়ায় পথসভা করেছেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভুলটিয়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন টাইগারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ জুয়েলার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

সিআইপি দিলীপ কুমার আগরওয়ালাকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হাসান রিপনকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, যমুনা টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম, সাপ্তাহিক দর্পণের সম্পাদক প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক শরিফউদ্দীন হাসু, জামান আক্তার, জাহিদ জীবন, জাহিদুল হাসান, কামরুজ্জামান সেলিম, জিসান আহমেদ, মাহমুদুল করিম সণ্টু, খায়রুল ইসলাম প্রমুখ।