সিআইপি দিলীপ কুমার আগরওয়ালার বৃক্ষরোপণ
- আপলোড তারিখঃ
১৬-১০-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার আলুকদিয়ার পিতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ ও টিউবওয়েল প্রদান করেছেন তাঁরা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে কৃষক লীগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আলুকদিয়া ইউনিয়নের পিতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে এ বৃক্ষরোপণ করা হয়। সদর থানা কৃষক লীগের আমন্ত্রণে উপস্থিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ উদ্বোধন করেন তাঁরা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক রিপনুল হাসান ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহার।
বৃক্ষরোপণ শেষে পিতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি টিউবওয়েল প্রদানের ঘোষণা দেন তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা।
কমেন্ট বক্স