কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি পুনর্গঠন
- আপলোড তারিখঃ
১৫-১০-২০১৯
ইং
কুতুবউদ্দীন মল্লিক সভাপতি ও হেকমত আলী সাধারণ সম্পাদক
মুজিবনগর অফিস:
মুজিবনগরের কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে কেদারগঞ্জ বাজারের ভূমি রেজিস্ট্রি অফিসের পাশে এক সভা অনুষ্ঠিত হয়। কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবউদ্দীনের মল্লিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা, কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হেকমত আলী, সহসভাপতি আহসান হাবিব, বাগোয়ান ইউপির সাবেক চেয়ারম্যান আক্কাস আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সভায় উপস্থিত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কুতুবউদ্দীন মল্লিকের নেতৃত্বাধীন কমিটিকে পুনঃনির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে হেকমত আলী সাধারণ সম্পাদক ও আহসান হাবিব সহসভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন।
কমেন্ট বক্স